২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪৫ হিজরি

চায়ে রং মিশিয়ে বিক্রি, জরিমানা ১ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ । ৯:২১ রাত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন ইস্পাহানি গেইট, একে খান এলাকার ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সিটিজি চা ব্রান্ডের ওই চায়ের কারখানায় অভিযান পরিচালনাকালে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সঙ্গে মেশান এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন।

তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নেই।

দোষ স্বীকার করে ইউনুস জানান, তিনি ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন।

অভিযান পরিচালনা করেন চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পুলিশ, চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবীব।

এ সময়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন