২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৯ জানুয়ারি ২০২৪ www.24ghonta.news১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪৫ হিজরি

বেকারি ও মুড়ির কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ । ৯:২৫ রাত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে তামুর ফুডস বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অস্বাস্থ্যকর, নোংরা ফ্লোরে মুড়ি ভাজাসহ চাল ও বাদাম মজুদের অপরাধে শ্রী দুর্গা মুড়ি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন