২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সলিমপুরে লরীর সাথে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

সলিমপুরে নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ । ২:৩২ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে বাইপাস রোডে সড়ক দূর্ঘটনায় বাবলু ফকির (৩২) নামের এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতরাত তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু আড়ং ডেইরি মিল্কের মিনি কভার্ডভ্যানের চালক। সে গোপালগঞ্জ জেলার নিলমাট থানার গোবরা গ্রামের মৃত দাউদ আলী ফকিরের পুত্র। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, গভীর রাতে চট্টগ্রামমুখী আড়ং মিল্কের গাড়িটি বন্দর রোডে প্রবেশ করার সময় অন্য একটি লরীর পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।

এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে নিহত একজনকে ও আহত যুবককে উদ্ধার করি। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন