২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি ২০২৪ www.24ghonta.news১৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৫ হিজরি

২০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ । ৫:৩১ সন্ধ্যা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর আগের দিন রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

ডলার সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক তা বিক্রি করায় রিজার্ভ কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়নের ঘর ছাড়িয়েছিল। এরপর রিজার্ভ থেকে ২৯ বিলিয়ন ডলারের মতো বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রিজার্ভের ধারাবাহিক পতনের পাশাপাশি ডলারের দরও বেড়েছে অনেক। ২০২১ সাল নাগাদ আমদানির জন্য প্রতি ডলার ৮৫-৮৬ টাকায় পাওয়া যেত। এখন প্রতি ডলারের জন্য ১২২-১২৩ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এরপরও কাঙ্খিত ডলার না পেয়ে অনেকে এলসি খুলতে পারছেন না।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন