২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

মোটরসাইকেল আরোহী বাসের নিচে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ । ৩:১৪ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যস্ততম সড়কে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মোস্তাফা কামাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোটেল ল্যান্ড মার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে মোটর সাইকেল। বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এক আরোহী বাসের সামনের দিকের চাকার নিচে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত বাসের নিচে থেকে আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে বাস ও বাস চালককে আটক করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর মো. শরিফুল আলম। তিনি বলেন, দ্রুতগামী বাসটি হঠাৎ করে ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন