সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা ফকিরহাটস্থ হযরত পন্থিশাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টা থেকে দিনব্যাপী ৭তম বারের মতো আন্তর্জাতিক কেরাত সন্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সকালে হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান এবং হযরত পন্হিশাহ (রঃ) নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত কেরাত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ। হযরত পন্হিশাহ (রঃ) কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক কেরাত সন্মেলন সংস্থার আয়োজনে উক্ত সন্মেলনে উপস্থিত থাকবেন শায়খ ক্বারী ঈদী শাবান ( তানজানিয়া), শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল আদ্দুরুনকি (মিশর), শায়খ ক্বারী সৈয়দ সাদেক মুসল্লমি (ইরান), শাইখ ক্বারী ছবরুদ্দীন আবদুর রহমান রহীম (ইন্দোনেশিয়া) এবং শায়খ ক্বারী আহমদ হিজা (তানজানিয়া)। এছাড়াও উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেমেদ্বীন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ । ৬:৪৮ সন্ধ্যা