প্রয়াত সংস্কৃতি কর্মী ফারহানা পারভীন প্রীতির সমাধীতে গত ৩ জানুয়ারি দুপুরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে গ্রুপ থিয়েটার নাট্যাধার পরিবার। ওই দিন ছিল তার প্রথম মৃত্যু বার্ষিকী। এ সময় প্রীতির সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-দরুদ ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাট্যাধারের সদস্য মো. আতিকুল ইসলাম আতিক। এ সময় প্রীতির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নাট্যাধার পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যাধারের জেষ্ঠ সদস্য জামাল হোসাইন মঞ্জু, আবুল হাশেম খান, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল যাত্রা, সদস্য জসিম উদ্দিন, তুহিন ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, আতাউর রহমান মুন্না, শারমিন সুলতানা রাশা, মোহাম্মদ আলী ও শিশু শিল্পী আবদুর রহমান আহনাফ।
উল্লেখ্য, সংস্কৃতি কর্মী প্রয়াত ফারহানা পারভীন প্রীতি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং নাট্যাধারের সদস্যা। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে গত বছরের ৩ জানুয়ারি ভোরে তিনি ইন্তেকাল করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ । ৫:১৬ সন্ধ্যা