২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০২৪ www.24ghonta.news১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪৫ হিজরি

দুদিন আড়াই ঘণ্টা করে বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ । ১০:৩৩ সকাল

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা করে সড়কটি বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়কে বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন