২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ড প্রেস ক্লাবে ইপসার পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ । ৪:৩৭ বিকাল

কামরুল ইসলাম দুলু: উন্নয়ন সংস্থা ‘ইপসা’ প্রদত্ত ‘সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার- ২০২৩’ পেয়েছেন ক্লাবের তিনজন সাংবাদিক। উন্নয়নমুলক সংবাদের প্রেক্ষিতে তাদেরকে এ পুরস্কার দেয়া হয়।

উন্নয়ন বিষয়ক ক্যাটাগরিতে দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, মানবিক আবেদন বিষয়ক ক্যাটাগরিতে দৈনিক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী এবং পরিবেশ বিষয়ক ক্যাটাগরিতে ‘প্রথম আলো প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিন সাংবাদিকের হাতে এ পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এসএম আল মামুন।

ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা উপজেলা ভিত্তিক দেশের প্রথম। এতে সাংবাদিকদের মধ্যে ভালো প্রতিবেদন করার আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে।

ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এর সভাপতিত্বে এবং ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন (পিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মঞ্জু, এম এ সামাদ ও মো. সোহেল প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন