সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের দক্ষিণ বাঁশবাড়ীয়া নাথপাড়া একতা গোষ্ঠির উদ্যেগে দিবারাত্রী অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নাথপাড়া শীতলাতল কালী মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন ৬নং বাশঁবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।
খেলায় মোট ২৪ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় অগ্রজ ইলেভেন স্টার বনাম উইন স্টার ক্লাব।
উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,ইউপি সদস্য শফিউল আলম শফি, মহিলা সদস্য কোহিনুর আরা বেগম, ভবতোষ নাথ মাষ্টার, আ.লীগ নেতা মোঃ পেয়ারু,সুজিত বরণ নাথ, লিটন কুমার নাথ,পংকজ কুমার নাথ প্রমূখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ । ১০:২৬ রাত