২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ জুলাই ২০২৪ www.24ghonta.news২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৬ হিজরি

সিটি করপোরেশন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ । ১২:৫২ দুপুর

দেশের ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় ৮ বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিতে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন