২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩ সফর ১৪৪১ হিজরি

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবু সুফিয়ান

.jpeg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০১৯ । ৫:৩০ সন্ধ্যা

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলা বিএনপি’র আহবায়ক হয়েছেন।

মোহাম্মদ আবু সুফিয়ান’কে আহবায়ক, মোস্তাক আহমদ খান’কে সদস্য সচিব ও আলী আকবর’কে যুগ্ম আহবায়ক করে ৬৫ সদস্য বিশিষ্ট বিএনপি দক্ষিণ জেলা সাংগঠনিক কমিটি বুধবার ২ অক্টোবর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক মনোনীত হওয়া মোহাম্মদ আবু সুফিয়ান চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাওলানা আবুল হাশেমের পুত্র। কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রেক্টর মরহুম আলহাজ্ব মাওলানা মুজহের আহমেদর ভাতিজা এবং রাজনীতিবিদ ও কক্সবাজার ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছৈয়দের ছোট ভাই।

মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আবু সুফিয়ানকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক মনোনীত করায় এক প্রতিক্রিয়ায় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি তাঁর দায়িত্ব পালনে সর্বস্থরের দলীয় নেতা কর্মীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সর্বশেষ ২০১০ সালের ২০ মার্চ দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের পর সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক শেখ মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন