২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ আগস্ট ২০২৪ www.24ghonta.news২৬ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ৫ সফর ১৪৪৬ হিজরি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ । ৩:৫৮ বিকাল

দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।

পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন