২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ আগস্ট ২০২৪ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ । ৩:১৭ বিকাল

বাংলাদেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। পরে সাংবা‌দিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ভারতীয় হাইক‌মিশনার।

ভারতীয় হাইক‌মিশনার বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

তবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভার্মা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন