২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ www.24ghonta.news১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৬ হিজরি

মোদির সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ । ৮:১৩ রাত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) নরেন্দ্র মোদির এ নিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন