২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ আগস্ট ২০২৪ www.24ghonta.news৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৬ হিজরি

৭ দিনের মধ্যেই মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ । ৪:৩৫ বিকাল

আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও রয়েছেন।

উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।

গত ১৭ জুলাই শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে আগুন দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন