২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ www.24ghonta.news৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪৬ হিজরি

পটিয়ায় মাছ ধরতে গিয়ে চানখালী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ৯:২৬ রাত

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জোয়ার ভাটায় চানখালী নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর মো. তারেক (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারেক পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আল্লাই গ্রামের দক্ষিণ বিল এলাকার মো. নাছির উদ্দীনের ছেলে। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল সংলগ্ন দক্ষিণ বিল এলাকায় এ ঘটনা ঘটে।তিন বন্ধু একসাথে চানখালী খালে মাছ ধরতে নামলে তারেক ক্যারেন্ট জালের সাথে পেছিয়ে খালের গভীর থেকে আর উপরে উঠতে না পেরে খালের মধ্যে তলিয়ে যায়, অপর দুই বন্ধু সাঁতরে তীরে উঠে, ঘটনা জানাজানি হলে, ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ৩ ঘন্টা পর খালের অদূরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

শেষ খবর পাওয়া পযন্ত উক্ত কিশোরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছে বলে জানান মৃতের বাবা নাসির উদ্দিন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন