২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

আনোয়ারায় লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

নিষিদ্ধ জাল জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ । ৬:৫৭ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল।

বুধবার (৭ জানুয়ারি) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকা গুলো এতিমখানায় বিতরণ করা হয়।

বিশেষ কম্বিং অপরেশন পরিচালানা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। অপারেশনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্ট গার্ডের সদস্য ও নৌ পুলিশের সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন