২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ আগস্ট ২০২৪ www.24ghonta.news৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ । ৩:৩৭ বিকাল

চট্টগ্রামে বন্যায় ১১ উপজেলার অন্তত ১০০ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

বন্যায় ফটিকছড়িতে তিনজন, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বানের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমুন নবী জানান, বন্যায় চট্টগ্রামের ৫০ হাজার পরিবারের আড়াই লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫৫ মেট্রিক টন চাল এবং নগদ ১৯ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, মিরসরাই উপজেলায় ৫০টি এবং ফটিকছড়িতে ১০টি উদ্ধারকারী নৌযান কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন