২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ আগস্ট ২০২৪ www.24ghonta.news৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৬ হিজরি

বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ বিদ্যুৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ । ৭:৪৮ রাত

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন চালু করা হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় ৩৫ মেগাওয়াটের স্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ২০১০ সালে আইন করার মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো। এর মধ্যদিয়ে খাতিরের লোকদের প্রকল্প দেওয়া হয়েছে। ইচ্ছেমতো দাম বাড়ানো হতো। উদ্দেশ্য ছিলে অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে, নানা অজুহাতে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা।

এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, স্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন খান বাচ্চু, মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন