২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ আগস্ট ২০২৪ www.24ghonta.news১১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২১ সফর ১৪৪৬ হিজরি

এস আলমের ৭ ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ । ৩:০১ বিকাল

ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অংকের ঋণ নিয়ে পাচার করে আলোচিত মোহাম্মদ সাইফুল আলম বা এস আলমের ৭ ভাইসহ ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সেখানে প্রত্যেকের পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ৫৯৬২৪৬৭৯৪৯। আর জন্ম ১৯৬০ সালের ১২ জানুয়ারি। তার স্ত্রী ফারজানা পারভীন (জাতীয় পরিচয়পত্র ৪১৬১৮৮৪৫১৭), দুই ছেলে- আহসানুল আলম (৪৬১০৪৩৯৩৭৬) ও আশরাফুল আলম (২৪১৫৪৫২৬৫২) রয়েছে তালিকায়।

এস আলমের ভাইরা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান (৫০৬২৪৭০০০৯), ওসমান গনি (৯৫৫৬২৩৪৩৯২), আবদুস সামাদ (১৫৯৫৭০৮৫৭০৫৭২), রাশেদুল আলম (৬৮৬২৪৬২৭৪১), সহিদুল আলম (৬৮৬২৯০২২০৯) ও মোরশেদুল আলম (৫০৬২৪৭৪১৩৪)।

এছাড়া হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ (৫০৬৩৩১২৭৩৯), আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম (৪৬১১৮৮০৩৪৪) ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস রয়েছে তালিকায়। এরাও এস আলম পরিবার সংশ্লিষ্ট হলেও কার সাথে কি সম্পর্ক তা জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন