২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ আগস্ট ২০২৪ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ । ৫:৫৩ সন্ধ্যা

বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে।

বুধবার (২৮ আগস্ট) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই কমিটির প্রধান করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন