২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৬ হিজরি

কালোটাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ । ৪:০০ বিকাল

কালোটাকা সাদা করার সুযোগ হিসেবে পরিচিত বহুল বিতর্কিত অনিবন্ধিত আয় বৈধ করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

যমুনার গেটে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালোটাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়ার। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন