২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

মাইজভাণ্ডারী দর্শনের বই
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ । ১:৪১ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)”র ১১৪তম ওরশ শরীফ উপলক্ষে রাউজানের বিভিন্ন সুন্নি মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান করা হয়।

হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার উদ্যোগে বিতরণ করা এসব বইয়ের মধ্যে রয়েছে ৩টি পবিত্র কোরআন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর জীবনী, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী জীবনী, বেলায়াতে মোতলাকা, তোহ্ফাতুল আখইয়ার প্রথম খণ্ড ও ২য় খণ্ড, আলোকধারা, তাওল্লাদে গাউসিয়া। এছাড়াও প্রতিটি মাদ্রাসায় ক্যালেন্ডার প্রদ্রান করা হয়।

৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কাজী হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সাদিকুজ্জামান সফি, মাওলানা সাজ্জাদ হোসেন, আবু সৈয়দ, সরোয়ার সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ তারেক প্রমুখ।

এছাড়াও ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায়ও এসব বই প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন