২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:০৩ সকাল

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানিয়েছেন, ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন