২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে দেশিয় তৈরি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ । ২:৩৮ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা আমবাগান ক্যান্টিন গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আশিকুর রহমান পলাশ প্রকাশ কান কাঁটা পলাশ (৩২), মো. আবু তৈয়ব (২৪), মো. রানা (২৮) ও মো. মহিউদ্দিন সিদ্দিকী প্রকাশ টিপু (৩৫)।

তথ্য নিশ্চিত করে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ। তাছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন