২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪৬ হিজরি

সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:২৫ রাত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হলেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন সিএমপি কমিশনার এর আগে ঢাকা সিআইডি এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ ছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৬৩ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদেও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

তাঁর বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন