২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ । ১২:৫৮ দুপুর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন