২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক আইজিপি মামুনের ৮ ও শহীদুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ । ১:৪৬ দুপুর

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের এবং রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের আদালতে আনা হয়।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন