২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ । ১:৫৫ দুপুর

গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষ্যে সারাদেশে শহিদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহিদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ রাজুবাস্কার্য হয়ে শাহীদ মিনারে গিয়ে এই শহিদ মার্চ শেষ হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন