২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় দেড় সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসহ ওষুধ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:২৭ বিকাল

শতাব্দীর ভয়াবহ বন্যা কবলিত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর উদ্যোগে চট্টগ্রামের সনামধন্য পার্কভিউ হসপিটালের সহায়তায় এসএসসি ২০০০ ব্যাচ ছাগলনাইয়া উপজেলার সদস্যদের সার্বিক সহযোগীতায় ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলার বাসার সিটি কমপ্লেক্স এর নীচ তলায় সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত দেড় সহস্রাধিক ব্যক্তিকে চিকিৎসা প্রধান করা হয়।

পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন, হৃদরোগ এর ১৩ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেন। এছাড়া ২০০০ ব্যাচ’র দন্ত চিকিৎসক ফখরুল হাসানেরর নেতৃত্বে সাত জন দাঁতের চিকিৎসা দেন।

পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ওষুধ প্রদান করা হয়।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এর নির্দেশনায় ম্যানেজার জাহেদুল ইসলাম এবং এসিসট্যান্ট ম্যানেজার নেজাম পাটোয়ারি সার্বিক বিষয় তদারকি করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন