২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ । ২:৩৪ দুপুর

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই ও আগস্ট মাসে আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।

জানা গেছে, আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ আহত অন্তত ১১ জনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, আন্দোলনে আহত চার শিক্ষার্থী হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসাধীন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন