২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ । ১২:১৫ রাত

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান করা হয়ছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। বাকি চার প্রসিকিউটরের মধ্যে মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আব্দুল্লাহ আল নোমান সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন