২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির পাঁচ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ । ৮:১৫ রাত

কুবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কতৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ প্রদানের নিমিত্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন- কলা ও মানবিক অনুষদভুক্ত বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস (সিজিপিএ ৩.৪৪); সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ধীমান বসু (সিজিপিএ ৩.৭৯); বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি (সিজিপিএ ৩.৯৩); প্রকৌশল অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান (সিজিপিএ ৩.৯৬) এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা (সিজিপিএ ৩.৮৮)।

উল্লেখ্য, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী স্ব স্ব অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন স্বীকৃতি হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। গত ৫ জানুয়ারি ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন