২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ । ৩:৫৭ বিকাল

রাজধানীর আশুলিয়া থানায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নং এজাহারনামীয় আসামি হলেন শাফি।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসির সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ ও ড. মো. সাজ্জাদ হোসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন