২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সাংবাদিকদের কলমে শক্তিশালী হোক রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার : এ্যানেল

রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ । ৭:৪৩ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মবীর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।

বুধবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠকও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শিবলী আল সাদিক। এতে মূল আলোচনায় অংশগ্রহণ করেন, দেশ থেকে আগত একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, প্রবাসীদের রক্ত ও ঘামে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে সেই নিজ দেশে যদি রাষ্ট্রের কোন কর্মচারী প্রবাসীদের অহবেলা করে তবে দাঁতভাঙ্গা জবাব দাওয়া হবে, শত প্রতিকূলতার মাঝে প্রবাসীরা দিনের পর দিন দেশের রেমিট্যান্স প্রবাহের গতি সচল রাখছে। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারাই, তাই রেমিট্যান্স যোদ্ধারাই শ্রেষ্ঠ দেশপ্রেমিক।

নাজিম উদ্দিন চৌধুরী চৌধুরী এ্যানেল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় সাংবাদিক বন্ধুদের কালি ও কলমকে আরও শক্তিশালী করার আহবান জানিয়ে বলেছেন- গণমাধ্যম হয়ে উঠুক প্রবাসীদের অধিকার আদায়ের শেষ ঠিকানা।

একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘বাংলাদেশ এবং প্রবাসীদের উন্নয়নে সাংবাদিকরা বিভিন্ন উদ্যোগ নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসী সাংবাদিকরা যেসকল সংবাদ পরিবেশনে সমস্যা হয় তা দেশের সাংবাদিকদের সাথে সমন্বয় করে প্রকাশ করার একটি পথ বের করতে হবে।’

সভায় সমাপনী বক্তব্যে শিবলী সাদিক বলেন, ‘ নানা কারণে প্রবাসে এখন কমিউনিটি কলুষিত হচ্ছে, গুরুত্ব কমছে গণমাধ্যমের। তাই সাংবাদিক ব্যবসায়ীসহ সকল মতও পথের লোকদের নিয়ে বাওসো ইউএইতে শক্তিশালী ভুমিকা রাখতে পারবে।

সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সায়বাদিক প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী,সাংব্দিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক কামরুল হাসান জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শফিকুল ইসলাম রাহী, শারজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, মোদাচ্ছের শাহ, আবদুল্লাহ আল শাহীন, মুহাম্মদ ইসমাঈল, ওসমান চৌধুরী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন