২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২৭ রাত

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

বরিশাল-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরও একই দায়িত্ব পান তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন