২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মেয়র প্রার্থী তাপসের নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ । ৪:১৫ বিকাল

প্রতীক পেয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

ঢাকা দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে তিনি আজ নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণায় নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান ফজলে নূর তাপস। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।

এর আগে শুক্রবার সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দক্ষিণের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। ফজলে নূর তাপস নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন