২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন দেবে জাতিসংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:৫৭ সকাল

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ‌ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠকে বসেন।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান।

মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন