২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২৭ সকাল

লেবাননে চলমান ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক।

এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনো ওই সব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।’

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন