২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:০৫ রাত

সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সারাদেশে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এখন থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌ বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের (প্রেষণ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার) কমিশনপ্রাপ্ত অফিসাররা এ ক্ষমতা পাবেন।

এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ ক্ষমতা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন