২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৬:৪০ সকাল

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ মধ্যরাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন