২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ১০:৪২ সকাল

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন