২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

সাবেক সংসদ সদস্য জ্যাকব গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ১০:৪৭ সকাল

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভার থানার মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে আজ সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন