২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৫:৫৪ সন্ধ্যা

সকল ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১লা অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কতৃপক্ষ।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে গত রোববার এ অবস্থান কর্মসূচি পালন করেন কলেজের কয়েকশ শিক্ষার্থী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন