২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ৮:২৯ সকাল

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন