২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মৃত্যুপুরী সীতাকুণ্ডে আবারো মোটর সাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ । ১১:১৮ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে এক পুলিশ কনেষ্টেবলসহ দুই মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারী) ভোর ৫ টার সময় উপজেলার সলিমপুর এলাকার মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধিন ডিআইজি রেঞ্জের (প্রটোকল) কনেষ্টেবল মোহাম্মদ আলমগীর হোসেন (২৪) পিতা আবদুর রশিদ ও মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম (২৮) জাফর আলম। তারা দুইজনে বাড়ি কুমিল্লা জেলার বুড়িরচর থানার পারোয়ার গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কনেষ্টেবল শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ভোর ৫ টার দিকে ফৌজদারহাট এলাকায় কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক পুলিশ কনেষ্টেবলসহ দুইজনকে হাসপাতালে আনার পর সকাল ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা দুজন মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। আর কাভার্ডভ্যানটি বিপরীত (ঢাকামুখি) ছিল।

তিনি জানান, নিহত পুলিশ কনেষ্টেবল মো. আলমগীর চট্টগ্রাম জেলা পুলিশের ডিআইজি রেঞ্জের অধিনে (প্রটোকল) হিসেবে কর্মরত ছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন