২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৬ হিজরি

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ । ৩:০৭ বিকাল

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি সে।

উল্লেখ্য, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন