২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ www.24ghonta.news২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪৬ হিজরি

সব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করতে মালয়েশিয়াকে অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৪:৩২ বিকাল

দেশের সব রিক্রুটমেন্ট এজেন্সির (বৈধ) জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ।

শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে বলেছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন