২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতায়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পাচারের উদ্দ্যেশে মিনি ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেঙ্গুর বিল এলাকার মৃত নুরুল আমিনের ছেলে চালক রফিকুল আলম (৪৩) ও একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে চালকের সহকারী খোরশেদ আলম (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো.রাশেদুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাক (ঢাকা মেট্টো ড-১২-১৪৩৯)টি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ট্রাক পরিবহণের আড়ালে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় নিমিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ । ৪:৩৬ বিকাল